আপডেট : ০৫ December ২০২৩
মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড । মঙ্গলবার (০৫ ডিসেম্বর ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল ও চরাঞ্চলের কর্মহীন এবং দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা অপ্রতুল। এসব সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ০৫ ডিসেম্বর সকাল ৯টা হতে ১ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড, ঢাকা জোন কর্তৃক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন কোস্টগার্ড ডকইয়ার্ড ও বেইস প্রজেক্ট সংলগ্ন এলাকায় ৩২৭ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। তিনি আরও বলেন, উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে কোস্ট গার্ড সদর দপ্তরের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট আহমেদ রিফাত তাহমিদ, এএমসি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১