আপডেট : ০৬ December ২০২৩
মেহেরপুর সংবাদদাতা: ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সহিত ওরিন্টেশন সভা করেছে সিভিল সার্জন অফিস মেহেরপুর। বুধবার বেলা ১২টার সময় মেহেরপুর সিভিল সার্জন ড.মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি জানান, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর সারা দেশের ন্যায় মেহেরপুরে একযোগে ৬৮৬৫৭ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাসের শিশুদের জন্য নিল কালারের এবং ১২ থেকে ৫৯ মাসের শিশুদের জন্য লাল কালারের ক্যাপসুল নির্ধারিত আছে। মেহেরপুর স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী মোট শিশুর সংখ্যা ৬৮৬৫৭ জন। মেহেরপুর সদর,গাংনী,মুজিবনগর তিনটি উপজেলাতে স্থায়ী কেন্দ্র ৬টি এবং অস্থায়ী কেন্দ্র ৪৫৬টি এছাড়াও অতিরিক্ত কেন্দ্র থাকবে ৯টি ও ভ্রাম্যমান ৪টি মোট কেন্দ্র ৪৭৫টি। ওরিন্টেশন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুল সাত্তার তিনি জানান ঐ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত একযোগে ভিটামিন খাওয়ানো হবে এবং ৯৫৩ জন কর্মী এ সকল কাজে সহযোগীতা করবে। তিনি এই ক্যাম্পেইনে সকলকে সচেতন এবং মিডিয়াকর্মীদের সহযোগীতা কামনা করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১