বাংলাদেশের খবর

আপডেট : ০৭ December ২০২৩

অবৈধভাবে ভারতীয় মোবাইল আনতে গিয়ে দুই যুবক আটক


ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে মোবাইল ফোন আনার অভিযোগে বিজিবি দুই যুবককে আটক করেছে। বুধবার রাতে বিজিবি তাদেরকে চারটি ভারতীয় মোবাইল সহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। বৃহস্পতিবার তাদেরকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

আটক দুই যুবক হলো উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের  মোমিন হোসেন (২৫) ও  বাবুল ইসলাম (২৪)।

জানাগেছে, গত ৬ ডিসেম্বর বুধবার রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫ এর নিকট ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই মৌজার কমিউনিটি ক্লিনিক এলাকায় কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের ধলডাঙ্গা বিওপির টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে।

এসময় বিজিবি তাদের নিকট থেকে ভারত হতে আনা ৩০ হাজার টাকা দামে একটি গুগল পিক্সেল-৬ প্রো, ৪০ হাজার টাকা দামের একটি অপ্পো-এ ১৭, ৫০ হাজার টাকা দামের ওয়ান প্লাস নর্ড এন-১০ ও ২০ হাজার টাকা দামের একটি রেডমি নোট-১০ এন্ড্রোয়েড মোবাইল উদ্ধার করে। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পুরাতন হোন্ডা লিভো-১১০ সিসি মোটর সাইকেল জব্দ করে। ধলডাঙ্গা বিওপির সুবেদার মোজাম্মেল হক বাদী হয়ে আটক যুবকদের নামে দি স্পেশাল পাওয়ার এ্যাক্টে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় মোবাইল বাংলাদেশে আনার অপরাধে একটি মামলা দায়ের করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি দুই যুবকের বিরুদ্ধে মোবাইল চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার ওই দুই যুবককে আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১