বাংলাদেশের খবর

আপডেট : ০৭ December ২০২৩

ফকিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে কর্মশালা


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে আন্তর্র্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে অন্যান্য সেক্টরের আইএএসসিজিবিভি ইন্টিগ্রেশনের নির্দেশিকা ও রেফারেল পাখওয়ে নিয়ে রেফারেল ফোকাল পার্সনদের সাথে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর আয়োজনে ও ইউএনএফপিএ বাংলাদেশে এর সহযোগিতায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে সভাপতিত্ব করেন আরআরএফ এর উপপরিচালক পলাশ নন্দি।

আরআরএফ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর নার্গিস আনিসা সুলতানার পরিচালনায় এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, এসআই অহিদুর রহমান,  মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার বৈশাখি আফরিন, ট্রেনিং অফিসার জয় বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১