বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০২৩

ফ্লাটবাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা, গ্রেফতার এক


আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ ব্যুরো ,

দীর্ঘদিনধরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বিশেষ কৌশলে ময়মনসিংহ শহরসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রয় করে আসছিলেন মোহাম্মদ আলী (৪৬)নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী। কক্সবাজার থেকে যাত্রীবেশে বিমান যোগে ইয়াবা নিয়ে আসতেন ঢাকা বিমানবন্দরে। সেখানথেকে ইয়াবা নিয়ে আসতেন ময়মনসিংহে।

নগরীর প্রাণকেন্দ্রে ধোপাখলা এলাকায় ভাড়ায় রেখেছেন একটি ফ্লাট বাসা। এই ফ্লাট বাসা থেকেই ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় সাপ্লাই করতেন ইয়াবা ট্যাবলেট। এই মাদক ব্যসায়ী চক্রের সাথে জড়িত রয়েছেন আরও বেশ কয়েকজন।

অবশেষে বৃহস্প্রতিবার রাতে ময়মনসিংহ নগরীর ধোপাখলা এলাকার ভাড়া করা বাসা থেকে ১হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে (৪৬)গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী জেলার ধোবাউড়া থানাধীন ঘোষগাঁও এলাকার  মহরম আলী হোসেনের ছেলে।

জেলাগোয়েন্দা শাখা ডিবির ওসি ফারুক হোসেন এসব তথ্যে নিশ্চিত করে জানান মাদক কারবারি মোহাম্মদ আলীর সাথে জড়িত এই চক্রের অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১