আপডেট : ১০ December ২০২৩
বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), কলামিস্ট , লেখক, টেলিভিশনটকশোর নিরাপত্তা বিশ্লেষক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব আবু হেনামোরশেদ জামান এর মামা মোঃ নূরুল আনোয়ার আর নেই। গলব্লাডার ক্যান্সারে আক্রান্ত হয়ে ছয় মাস মৃত্যুর সাথে লড়াই করে ১০ ডিসেম্বর ২০২৩ (রোববার) ভোর সাড়ে চারটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, স্বররাষ্ট্র মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী, স্বররাষ্ট্র সচিব, আইজিপি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরিবার মোঃ নূরুল আনোয়ার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করছে। রাজারবাগ পুলিশ লাইনসে মরহুমের জানাজা শেষে চট্টগ্রামের সীতাকুন্ডের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নূরুল আনোয়ার ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ডে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বাংলাদেশ রেলওয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর ডাকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে সরাসরি অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি তৎকালীন গোপালগঞ্জ মহকুমার সর্বশেষ মহকুমা পুলিশ প্রশাসক ছিলেন। তাছাড়া, তিনি চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া , রাঙামাটি সহ ৫ টি জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের প্রথম উপকমিশনার ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১