বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০২৩

ফকিরহাটে ১৪ কেজি গাঁজা সহ দুই মাদককারবারি গ্রেপ্তার


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটে জেলা ডিবি পুলিশের অভিযানে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় একটি পরিবহনে তল্লাশী করে ১৪ কেজি গাঁজা ও এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ডিবি পুলিশ জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা ডিবি পুলিশের একটি দল ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় সৌদিয়া পরিবহন তল্লাশী করে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকার মো. কাউসার হাওলাদার এর স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৫০) এবং একই এলাকার মো. রুস্তুম আলীর ছেলে মোহাম্মদ ইমন হোসেন রাজু (২৫)।

বাগেরহাট জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি পরিবহন তল্লাশি করে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১