বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০২৩

ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩ রেস্টুরেন্টের অর্ধলক্ষ টাকা জরিমানা


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জের আশপাশের উপজেলার তরুণ-তরুণীরা স্থানীয় রেস্টুরেন্টে প্রতি ঘন্টা হিসেবে পার করতো সময়। পরে চলে যাওয়ার সময় রেস্টুরেন্ট মালিককে খাওয়ার বিলসহ দেওয়া হতো অতিবাহিত সময়ের বিলও। বিষয়টি এক কান দুই কান হয়ে খবর পৌঁছায় স্থানীয় প্রশাসনের কানে।

বুধবার (১২ ডিসেম্বর) সকালে আচমকা কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকার আড্ডা, ফুড ক্লাব ও থ্রী স্টার রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমান আদালত। এ সময় আড্ডা ও ফুড ক্লাব রেস্টুরেন্টেকে ২০ হাজার করে ৪০ হাজার এবং থ্রী স্টার রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই তিন রেস্টুরেন্টেকে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, সকালে পৌরসভার বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

তিনি আরো বলেন, এ সময় ওই রেস্টুরেন্টেগুলো থেকে কমপক্ষে ১৫ জোড়া তরুণ-তরুণীকে আটক করা হয়। এদের অনেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কালীগঞ্জ উপজেলার আশপাশের বাসিন্দা। পরে তাদের  আটককৃত তরুণ-তরুণীদের অভিভাবকদের কাছ থেকে মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) রাজীব চক্রবর্তী, ইন্সপেক্টর (অপারেশন) মো. রাজীব হোসেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১