বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০২৩

মেঘনায় ঘন কুয়াশায় লঞ্চের পৃথক দুই দুর্ঘটনা


চাঁদপুর  প্রতিনিধি:  

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় ঘন কুয়াশার কারণে চাঁদপুরগামী এমভি রফ রফ-৭ ও পটুয়াখালি থেকে ঢাকাগামী এমভি এআর খান-১ লঞ্চে ধাক্কালেগে রফ রফ লঞ্চের পাশে ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছন চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক শাহ্ আলম। তিনি বলেন, রফ রফ লঞ্চটি ধাক্কা লেগে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

অপরদিকে একই রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুরের হাইমচরের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীর মিয়ার চর নামক স্থানে সুরভী-৮ ও টিপু-১৪ নামক লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ভোলার চরফ্যাশনের মো. সোহেল (৩৫) নামে যাত্রী নিহত হয়। কম- বেশী আহত হয়েছেন বেশ কয়েকজন।

চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. বশির আলী খান বলেন,  সুরভী-৮ ও টিপু-১৪ নামক লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু ঘটনাটি ভোলা এলাকার, তাই আইনী ব্যবস্থা সেখান থেকেই নেয়া হবে।

এদিকে আজ দুপুরে ঘন কুয়াশার কারণে লঞ্চ দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উপপরিচালক মো. বশির আলী খান চাঁদপুর লঞ্চঘাটে অবস্থানরত লঞ্চ চালক ও মাষ্টারদের একত্রিত করে সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন। তিনি তাদেরকে ঘন কুয়াশার মধ্যে লঞ্চ থামিয়ে রাখা এবং কোন ভাবেই যাতে চলাচল না করে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১