বাংলাদেশের খবর

আপডেট : ১৩ December ২০২৩

তথ্য অধিকার আইন না মানার অভিযোগ লালমনিরহাট সদর পিআইও এর বিরুদ্বে


লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান তথ্য অধিকার আইন না মানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সময় টেলিভিশন লালমনিরহাট প্রতিবেদক জে আই সমাপ্ত।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক ও তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ উল্যার নিকট এ অভিযোগ দেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর- ২০২৩ইং তারিখে তথ্য অধিকার আইনের নীতিমালা অনুযায়ী নিদিষ্ট ফরমে তথ্য চেয়ে আবেদন করেন জে আই সমাপ্ত। সেখানে ‘২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর ও কাবিটা) কর্মসূচির আওতায় যে সকল মসজিদ, মন্দিরে বরাদ্দ দেয়া হয়েছে সে সকল মসজিদ, মন্দিরের প্রকল্প চেয়ারম্যানের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার চাওয়া হয়। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান সে তথ্য দিতে রাজি নন। এমন কি তথ্য অধিকার আইন অনুযায়ী ২১ কার্যদিবস অতিবাহিত হয়ে গেলেও কি কারণে তথ্য দেয়া যাবে না। সে বিষয়ে কিছুই জানাননি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান কোন মন্তব্য করতে রাজি হন নি। তবে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে তথ্য চেয়ে না পাওয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১