আপডেট : ১৩ December ২০২৩
বিএনপির চলমান আন্দোলন নস্যাৎ করতে সুপরিকল্পিতভাবে গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনে নাশকতা ঘটানো হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এমন দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি পরিকল্পিত নাশকতা। যারা এমন ঘটনা ঘটিয়েছে, তারা মানবতার শত্রু। এ ঘটনা গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর চাপানো চক্রান্তমূলক বলেও অভিযোগ করেন রিজভী। বিবৃতিতে ট্রেন লাইনচ্যুতির নেপথ্যের ঘটনা অনুসন্ধানে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি। সেইসাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। এরআগে, ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রুটের ভাওয়াল রেলস্টেশনে নাশকতার কবলে পড়ে মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনের ইঞ্জিন ও ৬টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় একজন নিহত এবং ১জন যাত্রী আহত হয়েছেন। রেললাইনের অন্তত ২০ গজ অংশ কেটে রেখেছিল দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলে দুটি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। এগুলো ব্যবহার করেই লাইন কাটা হয় বলে ধারনা করা হচ্ছে। এমএল/
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১