বাংলাদেশের খবর

আপডেট : ১৩ December ২০২৩

চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার সাতজন


চট্টগ্রাম প্রতিনিধি  :

 চট্টগ্রাম নগরের সিআরবিতে  ছিনতাইয়ের প্রস্তুতিকালে সাতজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি টিপ ছোরা জব্দ করা হয়। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিআরবির ফ্রান্সিস রোডের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া সাতজন হলেন মো. দেলোয়ার হোসেন (২৪), আব্দুল মালেক ওরফে মানিক (২৩), মো. আলী আকবর ওরফে আলী (২৬), মো. নুরুল ইসলাম রুবেল (৩০), মাহমুদ উল্লাহ (৩২), মো. মনির হোসেন (২০) এবং মো. বেলাল হোসেন (১৭)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক বলেন, রাতের আঁধারে সিআরবি এলাকার পথচারী এবং ষ্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি থেকে ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্য অস্ত্রশস্ত্রসহ নিয়ে একত্রিত হয় তারা। খবর পেয়ে  ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি টিপ ছোরা জব্দ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১