আপডেট : ১৪ December ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্সে ইজিবাইকের তিন যাত্রী প্রাণ গেল । বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে উপজেলার চানভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), একই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার (১৪)ও হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক চুনারুঘাট শহরের দিকে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা স্টেডফাস্ট নামক একটি কুরিয়ার সার্ভিসের কাভার্র্ডভ্যানের সাথে উল্লিখিত স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামান্না আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে আসলে তানিম মিয়া ও সুফিয়া খাতুনের মৃত্য হয়। অন্যান্য আহতদের একজন নিজবা বেগম (৪০) নামে এক নারী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- বেলা ১২টায় শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট কাভার্ডভ্যান- ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪জন। নিহতের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রোরণ করা হয়েছে। আহতের হবিগঞ্জ ও চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১