আপডেট : ১৮ December ২০২৩
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে এডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৫ জন এবং ঢাকার বাইরের ১৭৪ জন। আর মৃতদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ জন ও ঢাকার বাইরের ৩ জন। চলতি বছরে এখন পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ৪৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৫৭৬ জন। আর ২ লাখ ৯ হজার ৮৯৯ জন ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩ লাখ ১৬ হাজার ৩৩৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৬৮৯ জনের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১