আপডেট : ১৯ December ২০২৩
মো: দোলন ঢালী, কলাপাড়া উপজেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪,কলাপাড়া উপজেলার,লালুয়া ইউনিয়ন ও টিয়াখালী ইউনিয়নে (ঈগল পাখি) মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল চারটায় লালুয়া ইউনিয়নের গরুর বাজার সংলগ্ন এবং সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের উত্তর টিয়াখালী মুজিব কিল্লায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ এর ঈগল পাখি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন,কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শহিদুল আলম, মোঃ মঞ্জরুল ইসলাম।উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা।বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির। তখন উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম।যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক,কাউন্সিলর খাইরুল হাসানাদ খালিদ।বালিয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আসলাম হাওলাদার।উপজেলা আওয়ামীলীগের সদস্য,টুটুল বিশ্বাস।কলাপাড়া পৌর কৃষক লীগের সভাপতি,দিদারুল ইসলাম দোলন ঢালী।কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, ইভান হাওলাদার। সঞ্চালনা করেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন সোহাগ। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ভোটার উপস্থিতি ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১