আপডেট : ১৯ December ২০২৩
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাজেট বাড়ুক শিক্ষায়, নারী পুরুষ সমতায় এই প্রতিপাদ্য বিষয়ে ভাব বাংলাদেশের আয়োজনে, মালালা ফান্ড প্রজেক্ট এর অর্থায়নে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতার মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ডিএম একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আনিসুর রহমান এর সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এমএ আলীম খানের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার-(ভূমি) আশিক আহমেদ, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, নাগেশ্বরী প্রেসক্লাব এর সভাপতি ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, নেওয়াশী ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল-আমিন, কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নুর ইসলাম মিয়া, বুড়িরহাট দাখিল মাদরাসার সুপার সোহরাব হোসেন, আশার আলো পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজিজার রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষায় জেন্ডার বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষায় জিডিপির ৪ শতাংশ বরাদ্দের জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১