আপডেট : ২১ December ২০২৩
মানিকগঞ্জ প্রতিনিধি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যে এলাকা যত বেশি ভোট দিবে, সেই এলাকায় তত বেশি উন্নয়ন করা হবে। আপনারা নির্বাচনের দিন দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। বিএনপি খুনের রাজনীতি করে আবার ক্ষমতায় আসতে চায়। তারা এখনো নির্বাচন বানচাল করতে চায়। গতকাল স্বাস্থ্যমন্ত্রী জেলার সাটুরিয়ায় উপজেলার হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ সংসদ নির্বাচনের পথ সভায় প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি শুধু ধ্বংসের রাজনীতি করে। এ রাজনীতি করে তারা মানুষের ভোটের অধিকার হরণ করতে চায়। তারা আগুন নিয়ে খেলে। আগুন দিয়ে প্রতিষ্ঠান, মানুষ, পশু, বই পুড়ায়। তারা গ্রেনেড হামলা করে। আওয়ামী লীগ শিল্প প্রতিষ্ঠান গড়ে, বিএনপি ক্ষমতায় এলে ধ্বংস করে। এই বালিয়াটি বাজার আমার পিতা কর্নেল মালেক তৈরি করে দিয়েছিল। আর বিএনপি সেটা ভেঙে দিয়েছিল। তিনি বলেন, করোনার সময় বিএনপি কোথায় ছিল। কোন সাহায্য করেছে? মানুষের হাতে কিছু দিছে ? আমরা বিনা মূল্য করোনা ভ্যাকসিন দিয়েছি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিএনপি এখনো ভোটের বিরোধীতা করছে। বিএনপি চায় ভোট বন্ধ হয়ে যাক। ভোট না দিলে সরকার গঠন হবে না। তখন দেশে অরাজাকতা সৃষ্টি হবে। নির্বাচন বন্ধ হয়ে গেলে দেশে মারামারি হবে। অরাজকতা সৃষ্টি হবে। পথ সভায় সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল মজিদ ফটো, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, বালিয়াটি ইউনিয়ন চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন। এ পথসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১