আপডেট : ২৩ December ২০২৩
কাহালু( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে গভীর রাতে একটি পাজেরো জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত ও মহিলাসহ ৪ আরোহী গুরুতর আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টার দিকে কাহালু - বগুড়া সড়কে শীতলাই গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাজেরো জিপটি ৪জন আরোহী নিয়ে ঐ রাতে বগুড়া শহর অতিমূখে যাবার সময় শীতলাই ক্লাব ঘরের পশ্চিমে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে জিপটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঐ জিপের চালক ঘটনাস্থলেই নিহত হয়। জিপে বহনকারী মহিলাসহ ৪ জন আরোহী গুরুত্বর আহত হন। আহতদের আশংকা জনক অবস্থায় রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো বগুড়া সদর উপজেলার বারপুর এলাকার ফেরদৌসের ছেলে আতাউর (২৩) শিবগন্জ উপজেলার শমসের দীঘি গ্রামের রিতা খাতুন (২২) বগুড়া শহরের সূত্রাপুর এলাকার সোহানা (২০) বারপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাসেল (২২) ও শিবগঞ্জ উপজেলার সমশেরপুর গ্রামের কামরুল ইসলাম (২৫)। কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাজেরো জিপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১