আপডেট : ২৩ December ২০২৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রামে প্রতীক বরাদ্দের পর থেকে দিনরাত গণসংযোগ চালাচ্ছেন ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মুফতি মোঃ খোরশেদ আলম। শনিবার উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট এলাকায় গণসংযোগ করেন তিনি। এরআগে শুক্রবার সারাদিন শুভপুর, গাছবাড়িয়া, কাছিয়াপুস্করণী, নালঘর বাজার ও ধনিজকরা বাজার এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে মুফতি মোঃ খোরশেদ আলম ভোটারদের দোয়া কামনা করে বলেন, ‘নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের আশ^াস দিয়েছে। আপনারা নির্ভয়ে কাজ করুন। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে চৌদ্দগ্রামকে মাদকমুক্ত ও স্মার্ট চৌদ্দগ্রাম হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১