বাংলাদেশের খবর

আপডেট : ২৪ December ২০২৩

আধুনিক এক বিদ্যাপীঠের নাম বাদশাহ ফয়সল ইনস্টিটিউট


মো. শহিদুল ইসলাম

আধুনিক ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে গঠিত বাদশাহ ফয়সল ফয়সল ইনস্টিটিউট। বিদ্যাপীঠটিতে তিনটি মাধ্যমে শিক্ষা দেয়া হয়। বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন ও আরবি ভার্সন । বাদশাহ ফয়সল ইনস্টিটিউট মোহাম্মদপুর থানার অন্তর্গত শ্যামলী রিং রোড সংলগ্ন এলাকায় নিজস্ব প্রায় ১২ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত একটি অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটিতে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। ইংরেজি ভার্সনে প্লে-গ্রুপ থেকে ক্লাস সেভেন পর্যন্ত এবং আরবিতে রয়েছে নূরানি বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কুরআন বিভাগ, হিফজ রিভিশন ও মাদরাসা বোর্ড কারিকুলাম বিভাগ।

তৎকালীন সৌদি বাদশাহ ফয়সল বিন আব্দুল আজিজ এর স্মরণে সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে এম বাকেরের তত্তাবাধানে ১৯৭৬ সালে লালমাঠিয়ায় ভাড়া বাড়িতে প্রথম বাদশাহ ফয়সল ইনস্টিটিউট গঠন করা হয়। কতিপয় শীর্ষস্থানীয় সকরকারি কর্মকর্তা ও ইসলামি চিন্তাবিদদের সমন্বয়ে ১৯৮১ সালে গঠিত হয় বাদশাহ ফয়সল ট্রাস্ট। যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন বিচারপতি এ কে এম বাকের। এরপর গৃহয়ন অধিদপ্তর থেকে জমি লিজ নিয়ে বর্তমান শ্যামলী রিং রোডে তৈরি করা হয় বাদশাহ ফয়সল একাডেমি। যেখানে রয়েছে আবাসিক ছাত্রাবাসের সুবিধা। অনাবাসিক শিক্ষার্থীরাও এখানে লেখাপড়া করে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা সম্পন্ন ও দেশপ্রেমিক যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে এ প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। এ আধুনিক বিদ্যাপীঠে বিভিন্ন সুযোগসুবিধার মধ্যে রয়েছে আধুনিক বিজ্ঞানগার, লাইব্রেরি, স্মাট কøাসরুম, স্কলারশিপ পাবার সুবিধা, ট্রান্সপোর্টের সুবিধা, হোস্টেল, কো-কারিকুলাম, বাদশাহ ফয়সল ক্রিকেট একাডেমি। রয়েছে সুন্দর সাজানো-গোছানো একটি ফুলের বাগান।

এ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটিতে জাতীয় শিক্ষাক্রাম ও পাঠ্যপুষÍক বোর্ডের বই ছাড়াও তাদের নিজস্ব কারিকুলামের বই পড়ানো হয়। এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ হাজারের মতো ছাত্রছাত্রী রয়েছে। যার মধ্যে পাঁচশ মতো মাদরাসার ছাত্র।

তবে এ নান্দিনিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিও অনেক ভূমি দস্যুদের কুনজর রয়েছে বলে এলাকাবাসী জানান।

এ বিষয় বাদশাহ ফয়সল কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ড. এ কে এম মাকসুদুল হক, পিএসসি (অব.) এর কাছে জানাতে চাইলে, তিনি কথা বলতে অপরাগতা প্রকাশ করেন এবং বলেন, ‘আমার কিছু বলতে হলে ট্রাস্টি বোর্ডের অনুমতি নিতে হবে। এ ছাড়া আমি কিছু বলতে পারবো না।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১