বাংলাদেশের খবর

আপডেট : ২৬ December ২০২৩

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর


কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহ-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের এক কর্মীর বাড়িতে একদল সন্ত্রাসী হামলা-ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবুল কালাম আজাদ নামের ট্রাক প্রতীকের এক কর্মী আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে পৌর এলাকার ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে।আহত ওই কর্মীকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক প্রতীকের কর্মী আবুল কালাম আজাদকে কয়েকজন ব্যাক্তি প্রচার প্রচারনা না করার জন্য কয়েকদিন ধরে হুমকি-ধমকি দিয়ে আসছিল। ওই প্রস্তাবে আজাদ রাজি না হওয়ায় তাদের মধ্যে বাকবিতন্ডা চলে আসছিল।

ভুক্তভোগী আবুল কালাম আজাদ জানান, সংঘবদ্ধ একটি দল আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আমার ছোটভাইয়ের মোটর সাইকেলসহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। আমি বাঁধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র দিয়ে আমার উপর হামলা চালিয়ে আমাকে আহত করে।হামলা ও ভাঙচুরের তথ্য নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম চৌধুরী। তিনি জানান,নির্বাচনী সহিংসতারোধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। আহত আজাদ আভিযোগ দিয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের আটকের জন্য আমাদের অভিযান চলছে। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

অপরদিকে সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড়ী গ্রামে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের নজরুল ইসলাম দুলালের প্রচার মাইক ভেঙে ফেলেছে।শনিবার প্রার্থীর নির্বাচনীয় এলাকায় এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু জানান, শনিবার বিকেলে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা ইজিবাইকে নির্বাচনী প্রচার চালাচ্ছিল। এ সময় প্রচার মাইকসহ ইজিবাইকটি বড়মৌকুড়ী গ্রামে গেলে ৭/৮ জন ইজিবাইকের ওপর হামলা চালিয়ে প্রচার মাইক ভাঙচুর করে এবং বাইকে থাকা কর্মীদের মারধর করে পালিয়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১