আপডেট : ২৭ December ২০২৩
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার মধ্যে এডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন। বুধবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮ জন এবং ঢাকার বাইরের ১০৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ৩ লাখ ২০ হাজার ৮৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন। আর ২ লাখ ১০ হজার ৯৩৬ জন ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩ লাখ ১৮ হাজার ২৩৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৬৯৯ জনের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১