বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০২৩

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় ৪ শ্রমিক নিহত


চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের হারবাং আজিজনগর সীমানাবর্তী কলাবাগান এলাকায় ভোর সাড়ে ৭ টার দিকে  সড়ক দূর্ঘটনায় ঘটনা স্থলে ৪ জন শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪ জন।

পুলিশ জানায়,  ভোরে কক্সবাজার গামী জাকির ট্রাভল পরিবহনের (ঢাকা-ব -১৩- ১৩১৫)একটি পিকনিক বাসের সাথে লোহাগড়াগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ৪ যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়েছে। হতাহতরা সবাই শ্রমিক বলে জানাগেছে। দূর্ঘটনায় পতিত বস গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

নিহতো হলেন, চকরিয়া উপজেলার হারবাং ৮ নং ওয়ার্ড এলাকার  মোস্তাক আহমদের পুত্র  রিদুয়াল হক,  পূর্ব পাড়ার রশিদ আহমদের পুত্র  বারেক, মোজাফফর আহমদের পুত্র  মহিউদ্দিন, বাদশার পুত্র জয়নাল। সবাই একই এলাকার বাসিন্দা। আহতদের পাশ্ববর্তী লোহাগড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা চলছে।  সেখানে  চিরিঙ্গা হাইওয়ে পুলিশের একটি টিম দেখবাল করছে। তবে আহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে ৪ শ্রমিকের মরাদেহ উদ্ধার করে।  এসময় কাউকে আটক করতে পারে নাই,  তবে গাড়ি দুটি জব্দ করেছে  হাইওয়ে পুলিশ। আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১