আপডেট : ২৮ December ২০২৩
শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল রাত ৭টা ৪৫ মিনিটে উপজেলার শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে টোকন মোল্যা(৩০) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে৷ আটককৃত আসামী উপজেলার বাহিরমল্লিকা গ্রামের মোক্তার মোল্যার ছেলে৷ এএস আই লিটন হোসেনের নেতৃত্বে আসামী টোকন মোল্যাকে ১২০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়৷ পরবর্তীতে অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এর নির্দেশক্রমে এস আই শফিকুল ইসলাম ও এএস আই মিলন হোসেন ঘটনা স্থলে উপস্থিত হয়ে উক্ত আলামত জব্দ করে এবং আসামিকে থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এজাহার দায়ের করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১