বাংলাদেশের খবর

আপডেট : ২৯ December ২০২৩

উপকূলীয় এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড মোতায়েন


নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় মোতায়েন হলো বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার ২৯ ডিসেম্বর  বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি- শৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে উপকূলীয় ৪৩ টি ইউনিয়নে বাংলাদেশ কোস্টগার্ড মোতায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে In Aid to the Civil Power এর আওতায় ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত উপকূলীয় এলাকাসমূহে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১