বাংলাদেশের খবর

আপডেট : ০২ January ২০২৪

কালীগঞ্জে শিশু পার্ক উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচন


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে শিশু পার্কের উদ্বোধন ও উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত উন্নয়নে এনজিও নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

মঙ্গলবার (০২ জানুয়ারী) দুপুরে পৌর এলাকার দড়িসোম গ্রামে শীতলক্ষ্যা নদীর তীরে শিশু পার্কের উদ্বোধন ও পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প র‌্যাব কোম্পানী কমান্ডার মেজর ইয়াসির আরাফাত, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১