বাংলাদেশের খবর

আপডেট : ০২ January ২০২৪

বই পড়ে জ্ঞান অর্জন করে শিক্ষার্থীদের মানবসেবা করতে হবে : ইউএনও পলাশ


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের  সিংগাইরে বই বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার সকালে  সিংগাইর সরকারি  পাইলট  উচ্চ  বিদ্যালয়ের আয়োজনে  বই বিতরণ উৎসব পালন করা হয়।

 সিংগাইর সরকারি পাইলট উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোহাম্মদ আক্রাম হোসাইন  এর  সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ  আজিজুর রহমান  বাদশার পরিচালনায়  এ অনুষ্ঠানে    প্রধান অতিথির  বক্তব্যে  নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু    বলেন, একসময়ে  শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌছাতে  ছয় মাস পার হয়ে যেত ,  এখন    নতুন  বছরের  ১লা  জানুয়ারিতেই  সারা বাংলাদেশে এক যুগে     সকল শিক্ষার্থীদের  হাতে নতুন বই  তোলে দেন  সরকার  । এটা সরকারের  যুগান্ত কারী পদক্ষেপ । এই বই তোমাদের  কাছে আমানত হিসেবে   তুলে দিয়েছেন সরকার । তোমরা নিয়মিত স্কলে  আসবে।  মোবাইল  আসক্ত না হয়ে    বই পড়ে   জ্ঞান অর্জণ করবে।   দেশও    মানব সেবায়  ব্রত  হয়ে উন্নত   সমৃদ্ধ  বাংলাদেশ গড়ার  সারথি হয়ে তোমরা  দেশের জন্য   কাজ  করবে।

এ সময়  সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের  নবম শ্রেনীর   মেধাবী ছাত্র  সৃজন সাহাকে নির্বাহী কর্মকর্তা  ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা  জানান। এর পর  ছাত্র ছাত্রী দের  মাঝে  নতুন বই তুলে দেন তিনি। ছাত্র ছাত্রীরা  নতুন বই হাতে পেয়ে   আনন্দে  উদ্বেলিত  উচ্ছ্বসিত  হন ।

 এ বই উৎসব উদযাপন  অনুষ্ঠানে  বিশেষ অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন  উপজেলা  শিক্ষা  অফিসার  এবিএম আঃ  হান্নান , সহকারী  প্রধান শিক্ষক  আরিফুল  ইসলাম ,  মাধ্যমিক  বিদ্যালয় শিক্ষক  সমিতির  সাধারণ সম্পাদক  আবুল হোসেন  বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক  মোঃ শাহজাহান দুলালবিএসসি  ,  ক্রীড়া  শিক্ষক  আলতাফ হোসেন , সাংবাদিক সাইফুল ইসলাম শিকদার,  সহকারী শিক্ষক আঃ খালেক  প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১