আপডেট : ০৩ January ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে ১২৭ বিদেশি পর্যবেক্ষকের আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। অন্যদিকে, ভোটের খবর সংগ্রহে বাংলাদেশে আসছেন বিভিন্ন দেশ থেকে ৫৯ জন গণমাধ্যমকর্মী। বুধবার (৩ জানুয়ারি) এ তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র থেকে জানা যায়, নির্বাচন পর্যবেক্ষণে এবার বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী মিলিয়ে ২২৭ জন আবেদন করেছিলেন। এর মধ্যে অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হয়েছে ১৮৬ জনকে। বিমানবন্দরে নির্বাচন উপলক্ষ্যে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অভ্যর্থনা কেন্দ্র। যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরআই-এনডিআই ও ইউরোপিয়ান ইউনিয়ন থেকে নির্বাচন বিশেষজ্ঞ দল নির্বাচন পর্যবেক্ষণ করবে। এছাড়া, বিভিন্ন সংস্থা যেমন কমনওয়েলথ, ব্রিটিশ হাই কমিশন, এসএডিএফ ও আরব পার্লামেন্ট থেকে প্রতিনিধিদল আসবেন। কানাডা, রাশিয়া, নরওয়ে, বেলজিয়াম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, নেপাল প্রভৃতি দেশ থেকে পর্যবেক্ষকরা আসবেন। অন্যান্য দেশ থেকেও সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা আসবেন। নির্বাচন কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের আমন্ত্রণে যেসব বিদেশি পর্যবেক্ষক আসবেন, তাদের থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে। অন্যদিকে, যারা নিজ উদ্যোগে আসছেন, তাদের নিজেদেরই খরচ বহন করতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১