আপডেট : ০৩ January ২০২৪
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০ শয্যা বিশিষ্ট প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামে সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়ক সংলগ্ন স্থানে হাসপাতালটির উদ্বোধন করেন জাপার বর্তমান এমপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যার এই হাসপাতালটিতে রয়েছে ডালাইন্সিস, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, প্রসূতি, শিশুরোগ সহ অন্যান্য রোগের চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালটি উদ্বোধন করে এক অনুষ্ঠানে ব্যারিস্টার শামীম বলেন, আগামী নির্বাচনে এমপি হতে পারলে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নিত করা হবে। চালু করা হবে নার্সিং ইন্সিটিটিউট। যাতে করে উপজেলার শিক্ষিত বেকার যুবতীরা নার্সিং এ প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বাবলম্বি হওয়ার পাশাপাশি রোগীদের সেবা করতে পারে। সম্পূন্ন বিনামূল্যূ ওই সকল চিকিৎসা সেবা প্রদানের জন্য হাসপাতালটি নির্মাণ করা হয়েছে বলেও ব্যারিস্টার শামীম উল্লেখ করেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলার জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সমেস উদ্দিন বাবু, ইঞ্জিনিয়ার শাহিন, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারী এ মান্নান আকন্দ, প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান হবি প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১