আপডেট : ০৬ January ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটের আগেই ভোট কেন্দ্রে রাতে আগুনের ঘটনা ঘটেছে। এতে স্কুলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মানিকুজ্জামান জানিয়েছেন। স্থানীয়রা জানান, রাতে হঠাৎ স্কুলের ভিতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। সাথে সাথে স্থানীয় লোকজন চুনারুঘাট ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা বলছেন, কোন দুর্বৃত্ত হয়তো এ ঘটনা ঘটিয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, তদন্ত সাপেক্ষে আগুনের কারণ সর্ম্পকে বলা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। আগুনে চেয়ার টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লুল রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাত সর্ম্পকে তদন্ত চলছে। স্কুলের নৈশ্য প্রহরী জানিয়েছে, সে একটি কক্ষে ঘুৃমে ছিল, হঠাৎ আগুন দেখে সে চিৎকার দিলে আশপাশের লোকজন আসে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১