আপডেট : ০৬ January ২০২৪
নীলফামারী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর-৪টি আসনের ৫৬৩টি কেন্দ্রে নিজ নিজ উপজেলা থেকে উপকরন (সরঞ্জামাদী) সমগ্রী পৌঁছাতে শুরু করেছে। শনিবার (৬ জানুয়ারী) সকাল ১১ টা থেকে ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জামাদী বিতরন করা হয়। সহকারী রিটানিং কর্মকর্তার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, আগামীকাল ররিবার (৭ জানুয়ারী) সকালে প্রত্যেকটি কেন্দ্রে ব্যালোট পেপার সরবারহ করা হবে। তবে আজ বিকালের মধ্যে নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে এসব সরঞ্জাম নিয়ে পৌঁছাবে। এরমধ্যে সদরে ১৩৫টি ভোট কেন্দ্র রয়েছে। তিনি বলেন, আমাদের নির্বাচনী সকল ধরনের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। জেলা সহকারী রিটানিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, সকাল থেকে জেলার ৫৬৩টি কেন্দ্রের যাবতীয় সরঞ্জামাদী সদরসহ জেলার ছয়টি উপজেলার সহকারী রিটানিং কর্মকর্তারা তাদের নিজ নিজ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের হাতে তুলে দেন। এ কার্যক্রম বিকাল পর্যন্ত চলবে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম (অপরাধ) বলেন, প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষ আনসার মিলে ১২ জন, এই সাথে দুইজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও ১০ জনের একটি করে পুলিশ টিম টহলে থাকবে। এদিকে, জেলায় ১৬ প্লাটুন বিজিবি, র্যাব মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর স্টাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। সুত্র জানায়, জেলায় ৫৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ১৬৮ টি ঝুঁকিপুর্ণ ভোট কেন্দ্র রয়েছে। এ ছাড়াও তিন থেকে চারজন করে নির্বাহী মেজিষ্ট্রেট সর্বদা দায়িত্ব পালন করবেন। আশা করি, কোন সহিংশতা ছাড়াই অবাদ, সুষ্ঠু ও নিরাপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ভোটের পরিবেশ ও শান্তি শৃঙ্গলা রক্ষায় প্রত্যেকটি কেন্দ্রে ২ জন করে পলিশ, ১২ জন আনসার, ১৬ প্লাটুন বিজিবি, র্যাব, সেনাবাহিনী ও জেলায় ২২জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। এরমধ্যে ডিমলায় চারজন, ডোমারে তিনজন, জলঢাকায় চারজন, সদরের চারজন, সৈয়দপুরে চারজন ও কিশোরগঞ্জ উপজেলায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। আশাকরি, জেলায় কোন ধরনের সহিংশতা ছাড়াই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৮৯ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৫০ হাজার ৪৩০ এবং নারী ভোটার ৭ লাখ ৩৮ হাজার ৮৭৫ জন রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১