বাংলাদেশের খবর

আপডেট : ০৬ January ২০২৪

নির্বাচন বাতিলের দাবিতে লালমনিরহাটে বিএনপির ঝটিকা লাঠি মিছিল


লালমনিরহাট প্রতিনিধি:

নির্বাচন বাতিল, খালেদা জিয়ার মুক্তি, শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবী এবং হরতাল সমর্থনে লালমনিরহাটে ঝটিকা লাঠি মিছিল করেছে বিএনপি।

শনিবার দুপুরে লালমনিরহাটের মিশন মোড় এলাকায় আগ থেকে অবস্থান নেওয়া হঠাৎ কয়েশ'শ নেতা - কর্মী মিলিত হয়ে মিছিল শুরু করে। পরে মিছিলটি জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে গিয়ে দ্রুত শেষ হয়। এসময় বিএনপির নেতা কর্মীরা লাঠি হাতে মিছিলে অংশ নেয়।

খবর পেয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা মিশন মোড়ে এসে অবস্থান নিলে মিছিলে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীরা দ্রুত শহরের বিডিআর রোডে বিএনপির জেলা অফিসের দিকে চলে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১