বাংলাদেশের খবর

আপডেট : ১৫ January ২০২৪

ঢাকা-দিল্লি সম্পর্ক আরো বেগবান হবে : ভারতীয় হাইকমিশনার


বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে দ্বি-পক্ষীয় সম্পর্ক আরো বেগবান হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ সমাজ গঠনে দু দেশ একযোগে কাজ করে যাবে। দু দেশ ক্রমবর্ধমান উন্নয়নে অবদান রেখে সহযোগিতার আরো ক্ষেত্র অনুসন্ধান করবে।’

সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রণয় ভার্মা এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কোনো বিদেশী রাষ্ট্রদূতের সাথে এটিই ড. হাছান মাহমুদের প্রথম বৈঠক।

এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করা একটি বার্তায় প্রণয় ভার্মা বলেন, ‘ভারত-বাংলাদেশ মৈত্রী (বন্ধুত্ব) আরো গভীর করতে কাজ করার অপেক্ষায় রয়েছি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১