বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০২৪

সিংগাইরে ভাসমান দুস্থ অসহায় মানুষের পাশে ইউএনও


সিংগাইর মানিকগঞ্জ থেকে:

সারা দেশের ন্যায়  মানিকগঞ্জের সিংগাইরেও গত কয়েক দিন ধরে  সকাল থেকে  বিকেল পর্যন্ত সূর্যের কোন মুখ  দেখা যায়নি।   পৌষের  তীব্র  শীতের  পাশাপাশি  ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে  জন জীবন বিপর্যয় গ্রস্ত। এ   কনকনে শীতে  বিশেষ  করে দিনমজুর,   খেটে খাওয়া মানুষ  পড়েছে বিপাকে। শীতজনিত রোগে আক্রান্ত  হচ্ছেন  শিশু সহ বয়োবৃদ্ধ।  এছাড়া   বিভিন্ন  এলাকাতে আগুনের  কুন্ডলী জ্বালিয়ে  শীত নিবারনের চেষ্টা চলছে এমন দৃশ্য  দেখাগেছে। এদিকে  শীত প্রশমনের জন্য  পুরাতন  গরম কাপড়ের দোকানে ভীড় করছে নিম্নআয়ের মানুষ । বিশেষ করে রাতে  দুস্ত  ও ভাসমান  মানুষ শীতে জুবুথুবু হয়ে পড়েছে  । ঠিক সেই  মূহুর্তে  রাতের আধারে কম্বল  নিয়ে শীতে কাতর  মানুষের পাশে   দাঁড়িয়েছেন  নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু।

 ১৫  জানুয়ারি  ( সোমবার)   দিবাগত রাতে প্রচন্ড শীত  কে উপেক্ষা করে   মানবিক দায়িত্ববোধ থেকে   উপজেলা নির্বাহী কর্মকর্তা  পলাশ  কুমার বসু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত ও প্রশাসনের  কর্মচারীদের সঙ্গে নিয়ে   রাস্তায় রাস্তায়  ঘুরছেন এবং দুস্ত  অসহায়  ভাসমান  শীতে কাতর  মানুষের হাতে  কম্বল দিচ্ছেন।  এভাবেই মোট  ৮০ জন দুস্থ ভাসমান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।   কনকনে  শীতে কম্বলের উষ্ণতা  পেয়ে  খুনসুটি  ভাসমান  মানুষ।

ইউএনও  পলাশ কুমার বসু বলেন, শীতার্ত, অসহায়, দু:স্থ ও ভাসমান মানুষের কষ্টের কথা চিন্তা করেই রাতে কম্বল বিতরণ করছি। মানুষের যে কোন দুর্যোগে সরকার ও উপজেলা প্রশাসন  পাশে থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১