আপডেট : ২১ January ২০২৪
অনলাইন ডেস্ক: রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজা নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৭টা ৩৩ মিনিটে আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মেহেরবা প্লাজার ১৬তলা ভবনের ১৫তলায় আগুন লাগে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ একজন নারীসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১