বাংলাদেশের খবর

আপডেট : ২৫ January ২০২৪

বরিশাল বিভাগে শ্রেষ্ঠ চেয়ারম্যান মাহমুদ হোসেন  


কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত ঝালকাঠি জেলার বার বার নির্বাচিত শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের পরিবার পরিকল্পনা অধিদফতর কর্তৃক দেশব্যাপী ৯ থেকে ১৪ ডিসেম্বর সেবা সপ্তাহ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবামুলক কর্মকান্ডে সহযোগিতা করায় বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ায় বরিশাল বিভাগীয় কমিশানর মোঃ শওকত আলী (অতিরিক্ত সচিব), ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনসহ মাঠ পর্যায়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, এ অর্জন আমার ব্যাক্তিগত নয়, সকলের। আমি এ অর্জন সকলের প্রতি উৎসর্গ করলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১