বাংলাদেশের খবর

আপডেট : ২৯ January ২০২৪

রাজশাহীতে এলাকাবাসীর দেখানো লাল পতাকায় রক্ষা পেলো ট্রেন


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে রেললাইন ভাঙা থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস। সোমবার বেলা ১১টার দিকে চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাজশাহীর সাথে সারাদেশের যোগযোগ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। তবে রাজশাহীর নন্দনগাছী স্টেশন এলাকায় রেললাইন ভাঙা থাকায় দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল ট্রেনটি। এ সময় এলাকাবাসীর দেখানো লাল পতাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রেল লাইন ঠিক করার কাজ চলছে। খুব তাড়াতাড়ি ঠিক করে ট্রেন চলাচল শুরু হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১