বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২৪

গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাষ্টের উদ্যোগে বরিশালের গৌরনদীতে মঙ্গলবার সকালে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে দরিদ্র চক্ষু রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, প্রতি তিন মাস পর পর হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখের সানি, নেত্রনালী অপারেশন, বিনামূল্যে চশমা ও ঔষধ সরবারহের জন্য আই ক্যাম্পের আয়োজন করা হয়।  এবারের ক্যাম্প থেকে অপারেশনের জন্য ৩০ জনের ছানি, তিনজনের নেত্রনালী অপারেশন, ২০৪ জনকে চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ঔষধ সরবারহ ও ১২৬ জনকে চশমা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান খাদিজা আক্তার, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ এমএ সাইয়েদ জয়, আই ক্যাম্প প্রকল্পের ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান।  উল্লেখ্য ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি শনি ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনা পয়সার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের এক হাজার ৭৬ টি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যের পণ্য (টিসিবি) পেয়েছে।  মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পণ্য বিতরণের উদ্বোধন করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাসান আল মামুন, মিজানুর রহমান, নুর আলম সরদার, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রমুখ।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১