বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২৪

গোয়াইনঘাটে  কিশোর কিশোরী ক্লাবে পোশাক বিতরণ


গোয়াইনঘাট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মহিলাবিষয়ক কার্যালয়ের অধীনে কিশোর কিশেরী ক্লাবের শিক্ষার্থীদের মধ্যে পোশাকসহ বিভিন্ন উপকরণ বিতরন চলছে। নারী অধীকার আদায়, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম,জরুরী হেল্পলাইন বিষয়ে জানানোসহ প্রভৃতি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলায় ৯ টি ক্লাব গঠিত হয়।প্রতিটি ক্লাবে ৩০ জন করে রয়েছে শিক্ষার্থী।

 সম্প্রতি মহিলাবিষয়ক অফিসের আয়োজনে বেলা দু'টায় গুরকচি সঃ প্রঃ বিদ্যালয়ে লেঙ্গুড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আঃরহমনের সভাপতিত্বে ক্লাব শিক্ষার্থীদের পোষাক,আইডি,বই, সনদ প্রদান করা হয়।

একইদিন সকাল ১১টায় পুর্ব জাফলং ইউপিতে চেয়ারম্যান রফিক আহমদেরের সভাপতিত্বে একই উপকরণ বিতরণএবং ২৫ জানুয়ারী বেলা দু' টায় ফতেপুর ইউপিতে চেয়ারম্যান  মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে হাজী মদরিছ আলী উচ্চবিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের মধ্যে পোষাক,আইডিকার্ড বই ও সনদ বিতরণ করা হয়।এ সময় মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক রহমতউল্লাহ,শামীম আহমদ,জেন্ডার প্রমোটারসহ এলাকার গন্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পর্যায়ক্রমে ৯ টি ক্লাবে অনুরুপ উপকরণ প্রদান করা হবে বলে মহিলা বিষয়ক কার্যলয়সূত্রে জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১