বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২৪

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের অভিযান তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায়


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষেন অধিদপ্তর অভিযান চালিয়ে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে ২টি কসমেটিক ও ১টি মুদির দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।  বুধবার দুপুরে এ অভিযান চালায়।

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শঙ্কর কুমার দাস জানান, নকল প্রসাধনী বিক্রির অপরাধে টরকী বন্দরে সৈয়দ নাজমূল হোসেনকে ৫ হাজার ও সোহেল মৃধাকে ৩ হাজার এবং দোকানে পন্যের মূল্য তালিকা না থাকায় মুদি দোকান্দার জালাল উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষেণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও সুমী রানী মিত্র।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১