বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২৪

কাহালুতে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ঢেউ টিন বিতরণ


কাহালু( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার কাহালুতে মাধ্যমিক স্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।  ৩১ জানুয়ারি  বুধবার সকালে কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।  কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু মুসা, বগুড়া জেলা সমাজ সেবা কার্যালয়ের  উপ পরিচালক  আবু সাঈদ মোঃ কাওসার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ লালু, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিল রতন দেব, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবিদুর রহমান, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, কাহালু সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

মাধ্যমিক স্কুল বিতর্ক উৎসবে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।  রানার্স আপ হয় কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়।   পরে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম উপজেলা  সমাজ সেবা অফিসের উদ্যোগে ৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ১০৭ জনকে ২৮ লাখ ৭ হাজার  টাকা পূনঃবিনিয়োগের ঋণ বিতরণ করেন।   এছাড়া উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় এডিবির উন্নয়ন তহবিল হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, ফ্যান, হেলমেট, ও দরিদ্র অসহায় মানুষের মাঝে ঢেউ টিন বিতরণ করেন ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১