বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২৪

লক্ষ্মীপুর তরুন উদ্যোক্তার মৎস্য খামারের মাছ নিধন


লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে এক তরুন উদ্যোক্তার  মৎস্য খামারে লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ রয়েছে।  এ ঘটনায় ৩ জনকে বিবাদী করে থানায় অভিযোগ করেন খামার মালিক সাইফুল ইসলাম।  এ ঘটনায়  (বুধবার ৩১ জানুয়ারী) দুপুরে লক্ষ্মীপুর সদর থানার  পুলিশ ঘটনাস্থল থেকে  বিবাদী শাহাদাত হোসেন সোহানকে আটক করে।  এর আগে মঙ্গলবার  রাতে ভূক্তভোগী  সাইফুল ইসলাম বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।  বিবাদীরা হলেন, শাহজাহানের ছেলে শাহাদাত হোসেন সোহান, মোঃ শাকিল খাঁন, নূর মোহাম্মদের ছেলে মোঃ শাহজাহান।

থানার অভিযোগ সূত্রে জানাগেছে, লক্ষ্মীপুর সদরের বাঙ্গাখাঁ ইউনিয়নে হোগল ডহরী গ্রামে দেড় একর জলাশয় ইজাড়া নিয়ে অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন  জাতের মাছ চাষ করেন তরুন  উদ্যোক্তা সাইফুল ইসলাম। বিবাদীরা পূর্ব শক্রতার জেরে  পরিকল্পিতভাবে  সুইপার দিয়ে নিজেদের টয়লেটের টাংকির সমস্ত ময়লা ওই মৎস্য খামারে ফেলে।  এতে পানি দূষিত হয়ে খামারের মাছগুলে মরে যায়।  এর আগে বিবাদীদের সাথে ওই খামার মালিকের জমি নিয়ে বিরোধ রয়েছে।

সাইফুল ইসলাম জানান, তিনি দেড় একর জমি ইজাড়া নিয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করেছেন।  রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই সম্পূর্ণ ব্যাতিক্রম ভাবে অর্গানিক পদ্ধতিতে তিনি মাছের চাষ করেছেন।  ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে  এ খামারে।  বিবাদীদের টয়লেটের সব ময়লা তার এ খামারে ফেলে দেয় এর পর থেকে মাছগুলো মরে ভেসে উঠছে এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

এ বিষয়ে বিবাদী শাহাদাত হোসেন ও তার মা জান্নাতুন নাইম  টয়লেটের ময়লা ফেলার বিষয়ে সত্য নিশ্চিত করেছেন।  স্থানীয় রহমত উল্যাহ, রিয়াজ উদ্দীন মানিক, ইসমাইল, নূর আলী ও আবু তাহের জানান, এ প্রজেক্টের মাছ আর কখনও মরতে দেখিনি, তবে টয়লের টাংকির ময়লা ফেলার পর হতে সমস্ত মাছ মরে ভেসে উঠছে।  লক্ষ্মীপুর সদর থানার এস আই মোঃ কামাল উদ্দীন জানান, বাদীর একটি অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য শাহাদাত হোসেন সোহানকে থানা আনা হয়েছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১