আপডেট : ০১ February ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি: নগরের কোতোয়ালী থানাধীন হাজারী গলিস্থ মিয়া শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার ৯ নং দোকানে চুরির ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ এবং চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই স্বর্ণ গত ২৬ জানুয়ারি নরেন ধর বাবু প্রকাশ পাপ্পু ধর নরেন হাজারী গলির ওই দোকানে রক্ষিত কাঠের ড্রয়ারের তালা ভেঙ্গে ৭ ভরি, ৭ আনা ১ রত্তি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হওয়ার পর পুলিশ অভিযানে নেমে ঘটনায় জড়িত আসামি ১)নরেন ধর বাবু প্রকাশ বাপ্পু ধর নরেন (২৬), ২) মো: আরিফ হোসেন (২৫), এবং ৩) কানু পাল কিশোর (৩২) দের গ্রেফতার করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১