আপডেট : ০৩ February ২০২৪
আলহাজ্ব হজরত মাওলানা সূফী শাহ্ মোহাম্মদ আব্দুল আজিজ "হজরত ক্বেবলা" (রহ:) এর ৭৭তম পবিত্র উরছ মাহ্ফিল আগামী ৬, ৭, ৮, ও ৯ ফেব্রুয়ারী ২০২৪ইং রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার ঢাকাস্থ নারিন্দা ও স্বামীবাগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৪ দিনব্যাপী কোরআন ও হাদিসের আলোকে আলোচনা ও মিলাদ মাহ্ফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ ওয়াজ করবেন। ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে মোনাজাত পরিচালনা করবেন মশুরীখোলা দরবার শরীফের একমাত্র খেলাফত প্রাপ্ত গদ্দিনিশিন ও সাজ্জাদানিশিন মোর্শেদে কামেল হজরত মাওলানা সূফী শাহ্ মোহাম্মদ ইমতিয়াজ "হজরত ক্বেবলা" (মা: জি: আ:) সাবেক মোতাওয়াল্লী, হজরত শাহ্ আহসান উল্লাহ (রহঃ) ওয়াক্ফ স্টেট, ই, সি, নং- ৭৫২৭/৭৫২৭-এ। তিনি সকলকে ঢাকার ৪৭, ৪৭/১ নারিন্দা ও ৩১/বি/১ স্বামীবাগে অবস্থিত শাহ্ সাহেব বাড়িতে উরছ শরীফের মাহ্ফিলে যোগদানের আহবান জানিয়েছেন। উল্লেখ্য, ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দীক (রা:) এর বংশোদ্ভূত ৩৯তম পুরুষ ত্রয়োদশ শতাব্দীর মহান মুজাদ্দেদ মোর্শেদে কামেল হজরতুল আল্লামা সূফী শাহ্ মোহাম্মদ আহসান উল্লাহ "হজরত ক্বেবলা" (রহ:) এর প্রথম সাহেবজাদা খেলাফতপ্রাপ্ত মোর্শেদে কামেল আলহাজ্ব হজরত মাওলানা সূফী শাহ্ মোহাম্মদ আব্দুল আজিজ "হজরত ক্বেবলা" (রহ:)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১