বাংলাদেশের খবর

আপডেট : ০৪ February ২০২৪

সিরাজগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী আর নেই


সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সাবেক সিরাজগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের সাবেক উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ,প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক আমিনুল ইসলাম চৌধুরী (৮৫) । রবিবার ৪ ফ্রেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন।  

মরহুমের জানাযা নামাজ রবিবার মাগরিব সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।  রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে  পৌরসভাধীন মালশাপাড়া কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে সাবেক এমপি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ও বর্তমান এমপি ড. জান্নাত আরা হেনরী, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আবু ইউসুফ সুর্য্য, আলহাজ্ব ইসহাক আলী, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দর রউফ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস।

এছাড়াও  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, আহবায়ক আব্দুল কুদ্দুস, সাংবাদিক গাজী শাহাদত হোসেন ফিরোজী, ইযরাইল হোসেন বাবু, জহরুল ইসলাম,আব্দুল হামিদ হিরা, তফিজ উদ্দিন, আমিনুল ইসলাম,স্বপন কুমার দাস এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ জেলা কমান্ডের সাবেক কমান্ডার গাজী সোরহাব আলী সরকার, গাজী শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুকুমার চন্দ্র দাস,বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সর্বস্থরের মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১