আপডেট : ০৪ February ২০২৪
ময়মনসিংহে প্রতিনিধ: গোপন সংবাদের ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি-২০ ২৪ রাত সাড়ে ৯ টায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মুক্তাগাছা ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযানে মাদক বিক্রির সময় ব্যবসায়ী কে আটক। জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি মুক্তাগাছা উপজেলার ৩ নং তারাটি ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার এলাকার তারাটি পশ্চিমপাড়া গ্রামের মৃত হিলিম উদ্দিন মন্ডলের পুত্র সোলায়মান হোসেন ৪৯, এলাকায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছে। পুলিশ তাকে তার বসতবাড়ি থেকে গ্রেফতারের সময় তার কাছ থেকে নগদ ২৫০০ টাকা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে মুক্তাগাছা থানায় সোপর্দ করে। ঘটনার দিন রাতে মুক্তাগাছা থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণায় আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -০৬।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১