আপডেট : ০৪ February ২০২৪
মোস্তাফিজুর রহমান টিপুঃ লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও পৌর কিচেন মার্কেটের উদ্বোধন। রবিবার সকাল ১১টায় লক্ষ্মীপুর মাছ বাজারে পুরাতন শেডের স্থানে নবনির্মিত ভবন লক্ষ্মীপুর পৌর আধুনিক কিচেন মার্কেটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাছুম ভূইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান প্রমূখ। পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাছুম ভূইঁয়া বক্তব্যে বলেন, লক্ষ্মীপুর পৌরসভা ১৯৭৬ সালে স্থাপিত হওয়ার পর এযাবৎ প্রথম এ ধরনের আধুনিকতার ছোঁয়া পড়েছে। এসময় সাবেক জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সালাহউদ্দিন টিপু বলেন,আমরা সবাই ভাইভাই আমরা মিলে মিশে উন্নয়ন করে যাবো এবং আগামীতে লক্ষ্মীপুর পৌরসভার উন্নয়নে আরো উদ্যোগ গ্রহণের আগ্রহের কথা জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, জেলা প্রশাসন ও পৌর কিচেন মার্কেট নির্মিত হওয়ায় ব্যবসায়ীরা স্বাছন্দে ব্যবসা করতে পারবে অন্যদিকে ক্রেতারাও সুন্দর পরিবেশে পণ্য কিনতে পারবে। পৌর শহরে খাস জমিতে এ ধরণের ছোট ছোট উদ্যেগ নিলে আধুনিক পৌর শহর হিসেবে গড়ে উঠবে। এ উদ্যেগের জন্য তিনি সাবেক জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলর, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্থান থেকে আগত অতিথিগন উপস্থিত ছিলেন। ৩হাজর বর্গফুটের জেলা প্রশাসন ও পৌর কিচেন মার্কেট নির্মাণে ৮৪ লাখ ৬২ হাজার ৭৩ টাকা ব্যয় হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১