আপডেট : ০৫ February ২০২৪
শালিখা মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে৷ আটককৃত আসামী উপজেলার দেশমুখপাড়া গ্রামের মৃত আলতাফ মৃধার ছেলে মোঃ জিল্লুর রহমান(৪৫)৷ তাকে রবিবার রাতে উপজেলার বুনাগাতী ইউনিয়নের দেশমুখ পাড়া এলকা থেকে ৫ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়৷ শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের দিক নির্দেশনায় এএসআই লিটন হোসেনের নেতৃত্বে এসএই লিটন গাজী,এএসআই মিলন হোসেন আসামীকে ফেনসিডিল সহ আটক করে৷ এব্যাপারে শালিখা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে৷
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১