আপডেট : ০৫ February ২০২৪
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রজ্জব আলী(৫৫) নামে এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রজ্জব আলী উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃত সদর আলীর ছেলে। তিনি ছয়হিস্যা গ্রামের মানিক মিয়ার অটো চালাতেন। সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার (এস আই) পংকজ কান্তি সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়ে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১