বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২৪

সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযান তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা


সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ফামের্সী সহ তিন ব্যাবসা প্রতিষ্ঠান মালিকের ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলামের আদালত।

সোমবার রাতে উপজেলা সেবারহাট বাজারে মেয়াদ উর্ত্তিন ঔষধ রাখার অপরাধে নুর হাসপাতালে ভিতরের ফামের্সী মালিক মাহবুবুর রহমানকে ১৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তিন পঁচা-বাসী মিষ্টি রাখার অপরাধে বনফুল সুইচসে মালিক খন্দকার কুতুব উদ্দিনকে ১০ হাজার টাকা এবং মেয়াদ উর্ত্তিন ও পঁচা-বাসী মিষ্টি রাখার অপরাধে অজি উল্লাহকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সেনবাগ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগীতার করে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মঙ্গলবার বেলা ১১ টার সময় ভ্রাম্যমান আদালত পরিরচানা কথা নিশ্চিত করে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ওই জরিমানা করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১